British Wholesales - Certified Wholesale Linen & Towels | Halal Food Gastronomy | PHP 8.4 patch for vBulletin 4.2.5

Muslim Woman

Super Moderator
Messages
12,313
Reaction score
1,450
Gender
Female
Religion
Islam
বিসমিল্লাহ


বছরের সেরা দশ দিন শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ।

বেশি বেশি করে
নেক আমল করতে হবে।
বিশেষ করে আমাদের প্রিয়জন যারা চলে গেছেন , কবরে
তারা এখন খুবই অসহায়।

বেঁচে থাকলে সাদকায়ে যারিয়া
যেটা করে গেছেন , সেটা তাদের আমলনামায় আসবে।

এছাড়া, আমরা এখন এই দুনিয়া থেকে যেটা দোয়া করব , সাদাকা করব- তাদের আমলনামায় ইনশাআল্লাহ সেই নেকী
যোগ হবে ।

এটা তাদের জন্য খুব জরুরী।

তারা নিজেরা এখন কিছুই করতে পারবেন না।
আমাদেরকেই তাদের জন্য
বেশি বেশি নেক আমল করতে হবে।

আমাদের কোন ফরয ইবাদত যেন
বাদ না যায়। এছাড়া,
এ সময় নফল রোজা রাখুন, সাদাকাহ করুন,
কুরআন তেলাওয়াত করুন।
হারিয়ে যাওয়া একটি সুন্নাহ বিনা সুদে ধার (কর্যে হাসানা) দিতে পারেন।

আল্লাহ কবুল করুন।